Wednesday, August 5

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ও আলোচনা সম্পর্কিত ঘন ঘন অবস্থান বদলানো ও হুমকিকে আর বিশ্বাসযোগ্য মনে করছেন না ইরানের সাধারণ মানুষ। প্রায় প্রতিদিনই তাঁর পরস্পরবিরোধী ঘোষণা আসায় তেহরানের বাসিন্দারা এই অনিশ্চয়তার মানসিক চাপ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন।

ইরানি নাগরিকদের মতে, ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মতো কম বলে বেশি কাজ করার নীতিতে চলেন না; বরং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি কথা বেশি বলেন, কিন্তু কার্যকর পদক্ষেপে যান না। তাঁদের মতে, বৈশ্বিক বাজার, পুঁজিবাজার ও জ্বালানি তেলের দাম প্রভাবিত করার কৌশল হিসেবেই ট্রাম্প নিয়মিত অবস্থান পরিবর্তন করে চলেছেন।ইরানি নাগরিকদের মতে, ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্টদের মতো কম বলে বেশি কাজ করার নীতিতে চলেন না; বরং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি কথা বেশি বলেন, কিন্তু কার্যকর পদক্ষেপে যান না। তাঁদের মতে, বৈশ্বিক বাজার, পুঁজিবাজার ও জ্বালানি তেলের দাম প্রভাবিত করার কৌশল হিসেবেই ট্রাম্প নিয়মিত অবস্থান পরিবর্তন করে চলেছেন।

এদিকে, যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ১ মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার প্রায় ১৯ লাখ ১০ হাজারে নেমেছে এবং মূল্যস্ফীতি দাঁড়িয়েছে প্রায় ৯০ শতাংশে। ইরানিদের একাংশের ধারণা, আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত ট্রাম্প কোনো বড় সামরিক সংঘাত বা জ্বালানি অবকাঠামোয় হামলা এড়িয়ে যাবেন এবং নিজের রাজনৈতিক সুবিধা অনুযায়ী এই কৌশল বজায় রাখবেন।

[peace new bangla]

Share.
Leave A Reply

Exit mobile version