দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে টানটান উত্তেজনা ও জ্বালানি খাতের অস্থিরতার পর পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনর্খোলার বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওমান ও ইরানের কূটনৈতিক মধ্যস্থতাকারীদের একটি খসড়া চুক্তি চূড়ান্ত হয়েছে, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য বিশেষ রুট ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে।

বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই প্রণালী দিয়ে। ফলে এই বাণিজ্যিক পথটি পুনরায় সচল হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করছেন আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকরা।

Share.
Leave A Reply

Exit mobile version