ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ২৬৩ রানের জবাবে স্বাগতিকেরা প্রথম ইনিংসে ৩৫৫ রান সংগ্রহ করে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সবচেয়ে বোলার ছিলেন হাসান মাহমুদ। ১৯ ওভারে ৫টি মেডেনসহ ৪২ রান খরচায় তিনি ৪টি উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট পান। বাকি পেসার ইবাদত হোসেন ও খালেদ আহমেদ ১টি করে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন। আঙুলের চোটের কারণে তাইজুল ইসলাম বোলিং করতে পারেননি; তাঁর বদলে বোলিং করে ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুশফিক হাসান ।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে টিগ ওয়াইলি ১৩০ রানের সেঞ্চুরি হাঁকান, এছাড়া জেক ডোরান (৭৬) ও কার্টিস পিটারসন (৫৩) ফিফটি করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হকের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৩/১০
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ১ম ইনিংস: ৩৫৫/১০ (ওয়াইলি ১৩০, ডোরান ৭৬; হাসান ৪/৪২, তাসকিন ২/৫৬)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৯/২ (তানজিদ ৭*, সাদমান ৬, মুমিনুল ৬; থম্পসন ২/১০)
[ Peace News বাংলা ]

