রাষ্ট্রপতি পদে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বর্তমানে পদটির জন্য বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।


ডেইলি ওয়াদার এক প্রতিবেদনে বিএনপি প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পুরো বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত। এক্ষেত্রে মির্জা ফখরুলকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, তিনি রাজনৈতিক সরকারের কোনো পদে দায়িত্ব নিতে আগ্রহী নন। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক অন্যান্য পদের আলোচনায় থাকলেও সেখানেও তার যোগ দেওয়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তবে এসব আলোচনার বিষয়ে বিএনপি বা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য জানানো হয়নি।
[ Peace News বাংলা ]

