সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে আয়োজিত ‘তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের নিরস্ত্র জনতার প্রতিরোধ’ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫-এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই শহিদ স্মৃতি ভবন’ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় বিজয়ী সেরা তিনজনের জন্য যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার এবং ৫ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া গবেষণাধর্মী ও মানসম্মত লেখার স্বীকৃতিস্বরূপ মোট ২৬ জন প্রতিযোগীকে সম্মাননা সনদপত্র দেওয়া হয়।

ঢাবি শিক্ষার্থী সুহাইল মাহদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তিতুমীরের ঐতিহাসিক সংগ্রাম এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে সাধারণ মানুষের খালি হাতে টিনকে ঢাল বানিয়ে গড়ে তোলা প্রতিরোধ একই মূলচেতনায় আবদ্ধ—যার মূল লক্ষ্য জালিম ও অন্যায়কারীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। তরুণ প্রজন্মের মাঝে ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও গবেষণার পরিবেশ তৈরিতে এমন চর্চা অত্যন্ত জরুরি।

ডাকসু সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতার বাছাইকৃত সেরা গবেষণামূলক প্রবন্ধগুলো নিয়ে শীঘ্রই একটি বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version