এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘তোমার জীবনের গল্প আজ শেষ হয়নি; একসময় দেখবে গুরুত্বপূর্ণ অধ্যায়টি লেখাই হয়নি।’ তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, পরীক্ষার ফল তাদের পরিচয় নয়; এটি জীবনের একটি নির্দিষ্ট সময়ের ফলাফল মাত্র।

অভিভাবকদের প্রতি শিক্ষামন্ত্রী সন্তানকে ভর্ৎসনা না করে স্নেহ ও সাহস দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘরকে সন্তানের জন্য ‘আদালত নয়, আশ্রয়’ করে তুলতে হবে।

শিক্ষকদেরও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিয়ে তারা কেন পিছিয়ে পড়েছে, সেই কারণ খুঁজে বের করার আহ্বান জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ব্যর্থতার দায় শুধু শিক্ষার্থীর নয়, সংশ্লিষ্ট সবারও।

[ Peace New বাংলা}

Share.
Leave A Reply

Exit mobile version