রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকাকে কেন্দ্র করে কাটাকাটির জেরে হিরা শেখ (৪০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজারের তোড়াইয়ের মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের একপর্যায়ে অভিযুক্ত কামরুল ফকির তাঁর বুকে আঘাত করেন। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ পৌরসভার কুমড়াকান্দি এলাকা থেকে অভিযুক্ত কামরুলকে আটক করেছে। প্রাথমিকভাবে পাওনা টাকার বিরোধের কথা জানা গেলেও স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে মাদকের লেনদেনসংক্রান্ত বিরোধ থাকতে পারে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
[Pease News বাংলা]


