Thursday, August 6

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বিভিন্ন সংস্কার ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রশক্তি, জবি শাখা।

বিক্ষোভকালে ছাত্রশক্তির প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংস্কার, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং আবাসন সংকট নিরসনসহ ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। বিক্ষোভ চলাকালে প্রধান ফটকের সামনে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version