কক্সবাজার সমুদ্রসৈকতে ফুটবল খেলা শেষে গোসলে নেমে মো. ইয়াসিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের আলী হোসেনের ছেলে। তিনি চলতি বছর রামু সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার পৌরসভার পেশকারপাড়ায় থাকতেন।

লাইফগার্ড ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে সুগন্ধা পয়েন্টে ফুটবল খেলতে যান আরাফাত। খেলা শেষে সাগরে গোসলে নামলে হঠাৎ তিনি স্রোতে ভেসে ডুবে যেতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত সী-সেফ লাইফগার্ড ও বীজ কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ সাতকানিয়ার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

[ Peace News বাংলা ]

Share.
Leave A Reply

Exit mobile version